শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে মিলল যুবকের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে মিলল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাসুদ হাসান রঞ্জু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বদনপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে পানি দিতে যায় রঞ্জু। সকালের নাস্তা খেয়ে যাওয়া বেলা ১১টার দিকে তার জন্য খাবার নিয়ে যাওয়া হয়; সে সময় রঞ্জু জমিতেই কাজ করেছিলেন। পরবর্তীতে দুপুর ২টা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও রঞ্জু বাড়ি না আসায় তার বাবা ও স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাঠে খুঁজতে যান। খোঁজাখুজির একপর্যায়ে ভুট্টা ক্ষেতে রঞ্জুর মরদেহ দেখতে পান তার বাবা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাত ৮টার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। ভুট্টার ক্ষেত থেকে রঞ্জুর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি হুমায়ুন কবির জানান, রঞ্জুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জান্নাতুল আওলিয়া/ আরাফাত‌/ এজে/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।