শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চিত্তরঞ্জন দাসের অনন্য নজির

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চিত্তরঞ্জন দাসের অনন্য নজির
সংগৃহীত ছবি

রাস্তায় প্রায় সাড়ে তিন লাখ তাল ও খেজুরের বীজ লাগিয়ে, নজির সৃষ্টি করলেন যশোরের এক প্রকৃতিপ্রেমী। আর তা তিনি করেছেন ১৬ বছরে। অনুকরণীয় এই ব্যক্তির নাম চিত্তরঞ্জন দাস।

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের চিত্তরঞ্জন দাস। দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তায় তাল ও খেজুরের বীজ বপন করছেন এই প্রকৃতিপ্রেমী।

দারিদ্র্য, পারিবারিক চাপ আর নানা জনের কটু কথা আটকাতে পারেনি তাকে। তীব্র তাপপ্রবাহের এই সময়ে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানান তিনি।

চিত্তরঞ্জন দাসের এই কাজ অনুপ্রাণিত করছে অনেককে। তার পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পেশায় কাঠ ব্যবাসায়ী চিত্ররঞ্জন দাস জানান, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত পাঁচ জেলার ৪২টি রাস্তায় দুই লাখ ৮৮ হাজার তাল আর ৫৬ হাজার খেজুরের বীজ লাগিয়েছেন তিনি।

আল / দীপ্ত সংবাদ