শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলায় জেলায় ঘুরছি: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলায় জেলায় ঘুরছি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন।

সারাদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় সেবা ঘুরছি।

শনিবার(১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার প্রশ্মে তিনি বলেন,প্রান্তিক মানুষের চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এসময় ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান,সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়।

হিমেল/ আল / দীপ্ত সংবাদ