শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

চারশ’র আগেই থামল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চারশ’র আগেই থামল ভারত

বাংলাদেশের পেসারদের তোপে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩৭৬ অলআউট ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এম চিদাম্বরাম স্টেডিয়ামে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটার জাদেজা–অশ্বিনের ১৯৯ রানের জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৮৬ রান করা জাদেজাকে থামান তিনি। আকাশ দ্বীপকে ফেরানো পর, ১১৩ রান করা অশ্বিনের উইকেটও শিকার করেন তাসকিন।

আর যাসপ্রিত বুমরাহ‘কে আউট করে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন টাইগার পেসার হাসান মাহমুদ। ফলে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে থামে স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে বুমরার ধাক্কায় ৬ বলে দলীয় ২ রানে সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ।

 

মোহাম্মদ হাসিব/এসএ