শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (১১ আগস্ট) রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ (৩৫) শিবগঞ্জের পাকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। আবদুল্লাহ ও তাঁর পরিবার আগে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে থাকতেন।

ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘আবদুল্লাহর এক আত্মীয় আমাকে জানিয়েছেন, সে ভারতে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।’ তবে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিএসএফ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বলেন, ‘ভারতে গিয়ে আবদুল্লাহর নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাঁর স্ত্রী আমাদের কাছে এসেছিলেন। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে পারিনি। বিএসএফের কাছে জানতে চেয়েছি। তাঁরা এখন পর্যন্ত জানায়নি।’

স্থানীয়দের বরাত দিয়ে নিশিপাড়ার বাসিন্দা গ্রামপুলিশের সদস্য মো. মোমিন জানান, চোরাচালানের জন্য রবিবার রাতে আবদুল্লাহসহ কয়েকজন ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে নিহত হন আবদুল্লাহ। তাঁর সঙ্গীরা পালিয়ে আসেন। আবদুল্লাহর লাশ বিএসএফ নিয়ে গেছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ