শিরোনাম
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে ৩টি লুট হওয়া মোবাইল ফোন, ১টি ছুড়ি ও নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানা ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার লাউতারা গ্রামের মফিদুল ইসলাম ওরফে মুহিত, শরিয়তপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের সবুজ এবং ঢাকার সাভার থানার টান গেন্ডা গ্রামের শরীফুজ্জামান শরীফ। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য।

এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহী উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীর।

এ ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করা হয়। বাসের যাত্রী নাটোর বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন।

 

এসএ