শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে মনে রেখ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে মনে রেখ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
জরিমানা করছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা

চট্টগ্রামে কাপড়ের মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে ব্রান্ড শপ মনে রেখ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১ এপ্রিল) সকালে কাপড়ের অন্যতম পাইকারীর বাজার টেরি বাজারে এ অভিযান চালানো হয়।

এসময় দেখা যায় অধিকাংশ কাপড়ে মূল্য তালিকা নেই। এছাড়া বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকাসহ প্রতিষ্ঠানটিতে মেয়াদউত্তীর্ণ কসমেটিক বিক্রি করা হচ্ছে।

অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মৌখিক ভাবে সর্তক ও জরিমানা করা হয়েছে।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আফ/দীপ্ত সাংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।