ঘোষিত তফসিল সংশোধন, প্রজ্ঞাপন জারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাত্র ৯ দিনের ব্যবধানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত ৩টি প্রধান পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হবে। একই সঙ্গে গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখের বিপরীতে উল্লিখিত ৫–১১ জানুয়ারি, সোমবার–রবিবার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ৫–৯ জানুয়ারি শব্দ, সোমবার–শুক্রবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

এছাড়া গেজেটের ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ বিপরীতে উল্লিখিত ১২–১৮ জানুয়ারি, সোমবার–রোববার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ১০–১৮ জানুয়ারি, শনিবার–রবিবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More