শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। রবিবার (১৩ মে) ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ জানিয়েছে, ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হলেও জলোচ্ছ্বাসে বিভিন্ন যন্ত্র নষ্ট হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না।

সংগঠনটির সভাপতি এমদাদুল হক বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছি। সেবায় যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক প্রকৌশলীদের কাজে (দায়িত্ব পালন) রাখতে বলা হয়েছে।

এ ছাড়া জলোচ্ছ্বাসে যাতে পয়েন্ট অব প্রেজেন্সের (পপ) কোনও ক্ষতি না হয় সে জন্য সেগুলোকে অফিস বা বাসাবাড়ির দুই–তিন তলা বা উঁচুস্থানে স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হলেও নেট সেবা নিরবচ্ছিন্নভাবে দেয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে ব্যাকআপ দেয়ার চেষ্টা চলবে। তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে নেট সেবায় জটিলতা সৃষ্টি হবে।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাটারি ব্যাকআপ দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। এজন্য গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ছেন বলে জানান এমদাদুল হক।

এফএম/দীপ্ত সংবাদ