শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ঘরোয়া ৫ উপায়ে দূর করুন চোখের ব্যথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরোয়া ৫ উপায়ে দূর করুন চোখের ব্যথা

 

আমাদের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো চোখ। তাই চোখের খেয়াল রাখা খুবই জরুরি। তবে আমাদের কিছু ভুলের জন্য গুরুত্বপূর্ণ এ অঙ্গটি নানা সমস্যার শিকার হচ্ছে। যার একটি চোখে হঠাৎ ব্যথা অনুভব করা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, নানা কারণেই ব্যাক্তির চোখে হঠাৎ সমস্যা হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকরা পাঁচটি পদক্ষেপ দ্রুত করণীয় বলে মনে করছেন।

১। চিকিৎসকরা বলছেন, যদি কোনো কারণে হঠাৎ চোখে ব্যথা কিংবা খচখচে ভাব অনুভব করতে শুরু করেন তাহলে প্রথমেই চোখ সহ পুরো মুখ ভালো কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর বাম হাতে ডান চোখ টেনে ধরুন এবং ডান হাতে পানির ঝাপটা বারবার দিন। একই কাজ বাম চোখের ক্ষেত্রেও করুন।

২। চোখে ভালো করে পানির ঝাপটা দেয়া হয়ে গেলে দুটি কটন বার নিন। আর অন্য দুটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিন। দুটি কুসুম গরম পানির পাত্রে দুটি কটন বার ভিজিয়ে চোখের ওয়াটার লাইন ও পাপড়ি পরিষ্কার করুন।

৩। কুসুম গরম পানির মধ্যে সুতির রুমাল ভিজিয়ে চোখের ওপর হালকা গরম ভাপ বা সেঁকও দিতে পারেন। এতে অশ্রুগ্রন্থি থেকে জল বেরিয়ে আসে। চোখের পেশির চাপ নিয়ন্ত্রণ করতে এই পদ্ধতি অনেকটাই সাহায্য করে। চোখের ব্যথা দ্রুত কমাতে দারুণ কাজ করে এটি।

৪। দিনের যেকোনো সময় পরিষ্কার দুই হাতের তালু ভালো করে ঘষতে থাকুন যতক্ষণ–না গরম হয়ে উঠছে। এরপর আলতো করে দু–চোখের পাতার ওপর দুই হাতের তালু রাখুন। আরাম পাবেন। ইংরেজিতে একে বলে পামিং। চোখের ব্যথা, ক্লান্তি কমিয়ে প্রশান্তি আনতে মাঝেমধ্যেই পামিং করার অভ্যাস করুন।

৫। এ চারটি উপায় মেনে চলার পর টানা ৮ ঘণ্টার জন্য চোখের বিশ্রাম নিশ্চিত করতে ঘুমিয়ে পড়ুন। ঘরের আলো নিভিয়ে দীর্ঘ এই ঘুম দেয়ার অভ্যাস প্রতিদিন মেনে চলুন। পানি খাওয়ার পরিমাণও বাড়িয়ে দিন। দেখবেন, তিন দিনেই আপনার চোখের সমস্যার সমাধান পাবেন।

তবে এরপরও যদি চোখের ব্যথা, খচখচে অনুভূতি অথবা চোখে পানি শুকিয়ে যাওয়া, জ্বালাপোড়া হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।

 

এসএ/দীপ্ত সংবাদ