শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গ্যাসের গন্ধ নিয়ে যা বলল তিতাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্যাসের গন্ধ নিয়ে যা বলল তিতাস
তিতাস। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। তাই আতঙ্ক দূর করে নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। তাই আতঙ্ক দূর করে নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকালের দিকে কমে এসেছে গ্যাসের গন্ধ। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। নিশ্চিন্তে চুলা জ্বালানোর কথা জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

‘কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তবে আমরা সব ঠিক করেছি। গ্যাসের মধ্যে যে গন্ধ দেয়া হয়, সেটা নিরাপত্তার জন্যই দেয়া হয়। এতে লিকেজ হলে গন্ধ বের হয়। এখন সমাধান হয়ে গেছে; পরিস্থিতি স্বাভাবিক আছে।’

এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর ইস্কাটন, গ্রিনরোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ ও বাড্ডাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মসজিদে মাইকিং করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে রাতেই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার–ফ্লো) গন্ধ বাইরে আসছে ৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।

এ ছাড়া ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় চুলা জ্বালানো থেকে বিরত থাকা নিরাপদ হবে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলেও বের হয়।

তবে এমন পরিস্থিতিতে রাতে কোথাও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিতাস নিশ্চিত করেছে, চুলা জ্বালাতে আর কোনো সমস্যা নেই।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।