শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
রাজধানী

গেন্ডারিয়ায় তিন দিনব্যাপী শীতকালীন শিশু শিক্ষা সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গেন্ডারিয়ায় তিন দিনব্যাপী শীতকালীন শিশু শিক্ষা সমাবেশ শুরু

পুরান ঢাকার গেন্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পঞ্চদশ শীতকালীন শিক্ষা সমাবেশ ২০২৬’। গেন্ডারিয়া কিশলয় কচি–কাঁচার মেলার উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কিশলয় আঙিনায় এই তিন দিনব্যাপী সমাবেশের উদ্বোধন করা হয়।

সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ লাইন্সের আরআরএফ কমান্ড্যান্ট রুবিনা আক্তার।

এই আয়োজন লক্ষ্য হলো– ৪ থেকে ১৮ বছর বয়সী শিশুদের প্রতিভা বিকাশ, শৃঙ্খলা এবং দলীয় কাজের শিক্ষা প্রদান।

এবারের সমাবেশে শিশুদের দুটি দলে ভাগ করা হয়েছে। দল দুটির নামকরণ করা হয়েছে বরেণ্য বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু ও বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর নামে।

আজ প্রথম দিনে ছড়া গান, আবৃত্তি, লোকগীতি ও বিভিন্ন খেলার আয়োজন রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সমাবেশের দ্বিতীয় দিনে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমপির ওয়ারী বিভাগের এডিসি আরফাতুল হাসান। এছাড়া সন্ধ্যায় সমাবেশের বিশেষ আকর্ষণ ‘মজলিশ’ অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) সমাপনী দিনে সাধারণ ও লোকনৃত্য এবং দলীয় অভিনয় প্রদর্শিত হবে। শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ মাহমুদ।

এবারের সমাবেশে ‘সমাবেশ অধ্যক্ষ’ হিসেবে ড. সৈয়দ হাসান আবদুল্লাহ এবং ‘সমাবেশ সচিব’ হিসেবে এহতেশাম খান সিদ্দিকী দায়িত্ব পালন করছেন।