শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে গেজেট প্রকাশের পরই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১১ মে) সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামীকাল সোমবার (১২ মে) কমিশনারদের সাথে এ বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও সংগঠনটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

 

এসএ