শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

গুলিবিদ্ধ হাদি’কে দেখতে ঢামেক যাচ্ছেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুলিবিদ্ধ হাদি’কে দেখতে ঢামেক যাচ্ছেন মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি‘কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) যাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, শুক্রবার বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপ–কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।