শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গুম কমিশনের কাছে নিখোঁজ ২০০ জনের তালিকা দিলো ইউভিইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুম কমিশনের কাছে নিখোঁজ ২০০ জনের তালিকা দিলো ইউভিইডি

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তুলে দিয়েছেন ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেসের (ইউভিইডি) সদস্যরা। গুম থেকে ফেরত না আসা ২০০ জনের একটি তালিকা দিয়েছে ইউভিইডি।

বুধবার (৯ জুলাই) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে যায় ইউভিইডির মুখ্য আহ্বায়ক মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।

এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ সময় তাদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

বৈঠকে সংগঠনের পক্ষ থেকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে গুম থেকে ফেরত না আসা ২০০ ব্যক্তির একটি তালিকা দেওয়া হয়। এর পাশাপাশি তাদের বর্তমান অবস্থা শনাক্তে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। এছাড়া গুমের শিকার ফিরে আসা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের সহযোগিতায় রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়েও আলোচনা হয়। গুম অবস্থা থেকে ফিরে আসা ব্যক্তিদের ও নিখোঁজ পরিবারের সদস্যদের জন্য ক্ষতিপূরণ ও আর্থসামাজিক পুনর্বাসন এবং গুমের ঘটনাগুলোর বিষয়ে বিচারিক উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন ও তার প্রয়োগের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে সব ব্যবস্থা নেওয়া হবে বলে অভিমত প্রকাশ করেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

আল