শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
পরিবেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল রাজধানী

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা, কমেছে তাপমাত্রা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) রাজধানীসহ ছয়টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রংপুর বিভাগেও মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই ধারা রবিবার পর্যন্ত চলতে পারে এবং তাপমাত্রা আরও কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, যেখানে থার্মোমিটার নেমেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপের অবস্থান রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে দমকা বাতাস। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

শুক্রবার ও শনিবার দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া একই রকম থাকতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না।

আল