শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গায়ে ধাক্কা লাগার অভিযোগে ছুরিকাঘাত, দুই শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গায়ে ধাক্কা লাগার অভিযোগে ছুরিকাঘাত, দুই শিক্ষার্থী নিহত

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেনীর শিক্ষার্থীর ছুরিকাঘাতে নাফিস (১৬) ও মারুফ (১৬) নামের দশম শ্রেনীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনী ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধে জড়ায়। বুধবার বিকেলে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো দশম শ্রেনীর শিক্ষার্থী নাফিস,মারুফ ও সিয়াম। এসময় ওই বিরোধকে কেন্দ্র করে ব্রীজের উপর আগে থেকে ওঁত পেতে থাকা নবম শ্রেনীর রায়হান, নাইম, হাসিবুল সহ বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায় এবং ছড়িকাঘাত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে নাফিস ও মারুফকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, এ ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।