শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে যাত্রীবাহী বাস ও ট্রা‌কে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে যাত্রীবাহী বাস ও ট্রা‌কে আগুন

 

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর জিরানি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বা‌সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

গাড়ীর কন্ট্রাক্টর জিয়াউর রহমান বলেন, সকালে চন্দ্রা থে‌কে ঢাকাগামী ঠিকানা প‌রিবহ‌নের যাত্রীবাহী বাস জিরানি বাজারে পৌছলে পিছনের সিটে হঠাৎ আগুন দেখতে পায়। ত‌বে এ ঘটনায় কোন যাত্রী হতাহত হয়‌নি।

অপরদি‌কে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপু‌রের চন্দ্রায় খড় ভ‌র্তি এক‌টি ট্রা‌কে আগুন দেয় দুর্বৃত্তরা ।

ভোর সা‌ড়ে ৩টার দি‌কে জামালপুর থে‌কে খড় নিয়ে চন্দ্রা আসে চালক। মহাসড়‌কের উপর দা‌ড়ি‌য়ে খ‌ড়ের মা‌লিক‌কে ফোন দেবার সময় হঠাৎ খ‌ড়ের মধ্যে আগুন দেখ‌তে পায়।

আগুন লাগার খবর পে‌য়ে কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের ২ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

কা‌লিয়া‌কৈর ফায়ার সা‌র্ভি‌সের ‌স্টেশন কর্মকর্তা ইফ‌তেখার রায়হান জানান, খ‌ড় পু‌ড়ে গে‌লেও ট্রা‌কের কোন ক্ষ‌তি হয়‌নি।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।