দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

গাজীপুর মহানগরের দ‌ক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আক্কাস মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (হেলপার) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পয়লা পূর্বপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (চালক)।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রাত ১০টার পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ট্রাকটি দিয়ে মাটি বহন করা হতো। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

অভি