দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপু‌রে গলায় গামছা প‌্যাচা‌নো মাদরাসা ছা‌ত্রের মর‌দেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে গলায় গামছা প‌্যাচা‌নো মাদরাসা ছা‌ত্রের মর‌দেহ উদ্ধার

গাজীপুরের ছায়াবীথি এলাকায় মাদ্রাসার ভেতর থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩০ মে) দুপু‌রে স্থানীয়‌দের খব‌রের ভি‌ত্তি‌তে জিএম‌পি সদর থানা পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠ‌ি‌য়ে‌ছে ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, নিহত সা‌ব্বির হো‌সেন(১৩) ছায়া বিথী এলাকার ইশায়াতুল ‌কোরআন মাদ্রাসায় আবা‌সিক ছাত্র ছি‌লো। ‌কি‌শোরগ‌ঞ্জের ইটনা থানার পাতাকা‌ন্দি এলাকার আবু বক্ত‌রের ছে‌লে ।

আবা‌সিক ভব‌নের এক‌টি ক‌ক্ষে ফ‌্যা‌নের সা‌থে গলায় গামছা প‌্যাচা‌নো ঝুলন্ত মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা । জিএম‌পি সদর থানার ও‌সি জিয়াউল হক জানান, আইনগত ব‌্যাবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে । ময়নাত‌দ‌ন্তের পর জানা যা‌বে হত‌্যা না আত্নহত‌্যা।

আল/দীপ্ত সংবাদ