গাজা যুদ্ধবিরতি ‘কিছুতেই ঝুঁকির’ মুখে পড়বে না: ট্রাম্প

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি ‘কোনো কিছুতেই বিপন্ন হবে না’। তবে ইসরায়েলি সেনা নিহত হলে তাদেরও ‘প্রতিশোধ নেয়ার অধিকার আছে’ বলেও মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মঙ্গলবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

যদিও ইসরাইলি সেনাবাহিনীর পাল্টা অভিযোগ, হামাস তাদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র–সমর্থিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (হামাস) এক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। তাই ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। তাদের এটা করা দরকার ছিল।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More