শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় চার ঘণ্টা যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় চার ঘণ্টা যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল

 

গাজার উত্তরে প্রতিদিন চার ঘণ্টা করে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর হয়েছে।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে গাজায় অব্যাহত হামলার মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, এই চার ঘণ্টা যুদ্ধ বিরতির ফলে দুটি মানবিক করিডোরের মাধ্যমে মানুষ নিরাপদ স্থানে যেতে পারবে।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ৮শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ