দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১০০ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১০০ দিন
ক্ষতিগ্রস্ত

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ১০০তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।

এ ছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আবাসিক ভবন, স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।

এদিকে, ইসরায়েলের অভিযান কেউ বন্ধ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের ৩০টি দেশে গাজায় হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ