শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

মাদক মামলায় গাইবান্ধায় ২৮৫ গ্রাম হেরোইন রাখার দায়ে আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহম্মেদ এই রায ঘোষণা করেন ।

মামলায় বলা হয়, ২০২১ সালের ১৭ মার্চ গাইবান্ধা পৌর এলাকার সুন্দর জাহান মোড় এলাকায় হেরোইনসহ আব্দুল মালেক গাইবান্ধা সদর থানার পুলিশে হাতে ধরা পড়ে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে।

দীর্ঘদিন সাক্ষ প্রমাণ শেষে সোমবার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার রায় দেয়া হয়।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।