গাইবান্ধায় কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়কে ও খালের ওপর ৪টি সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ব্রিজে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

গোবিন্দগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিনদার আলী জানান, উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর সড়কের ভেন্টি ব্রিজ, মনোহরপুর আলুগাড়ী সড়কের ভাঙ্গাব্রিজ, মুকুন্দপুর মুন্সিবাড়ী সড়কে ব্রিজ ও কাটাবাড়ী ইউনিয়নের ফুলহারে খালে ব্রিজ নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল লতিফ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহরের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।

প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিনদার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি আলতা মাসুল শিল্পী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ প্রমুখ।

ভবতোষ রায় মনা/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More