শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

গাইবান্ধায় এক মাদ্রাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় এক মাদ্রাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ
খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাদ্রাসার দুই শিক্ষার্থী।

 

গাইবান্ধায় খাবার খেয়ে এক মাদ্রাসার ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মঙ্গলবার(৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে একে একে ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেছে কর্তৃপক্ষ।

ছাত্ররা জানান, এই মাদ্রাসায় আবাসিক ব্যবস্থায় থেকে দুই শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। রাতে সবাই এক সঙ্গে ডাল, আলু ও শিম ভাজি দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের মধ্যে ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে।

অসুস্থরা হলো– মো. ইসলাফিল (২৭), সাদ্দাম হোসেন (১১), জোবায়ের (১২), সাজ্জাদ (১১), হোসাইন (১২), হাসান (১১), মমিনুল (১২), নিরব (১৩), মিজান (১১), সামিউল (১৩), রশিদ (১১), জনি (২০)। বাকি চার জনের নাম পাওয়া যায়নি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খানম ফান্না সাদিকা জানান, মাদ্রাসায় খাবার খেয়ে তাদের সবার ফুড পয়জনিং হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।