শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাঁজা-অস্ত্র নিয়ে সিটি করপোরেশনের ময়লার ট্রাকসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাঁজা-অস্ত্র নিয়ে সিটি করপোরেশনের ময়লার ট্রাকসহ দুইজন গ্রেফতার

 

গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশকা‌লে গাজীপুর সিটি করপোরেশনের ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে । এসময় দুইজনকে গ্রেপ্তার করে কারারক্ষীরা।

আটককৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ওইটা‌কের চালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

এসময় ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ড্রাম ট্রাক।

তা‌দের আচরণ স‌ন্দেহ জনক হ‌লে দুজনকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুজনকে  গাজীপুর আদালতে পাঠানো হয়ে‌ছে ।

এদিকে কারাগারের মূল ফটকে তল্লাশি না করেই ট্রাকটিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

 

আল/দীপ্ত সংবাদ