শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

খালেদা জিয়ার সুস্থতায় মাদারীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার সুস্থতায় মাদারীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা মাদারীপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরী আয়োজনে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী।

এই সময় শিবচর উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাজু মোড়ল, শিবচর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি খলিল মাদবর, শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক উমর ফারুক ফরাজী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক বেপারীসহ অনেকই উপস্থিত ছিলেন।

মো.রফিকুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।