দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় তারা বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান।

হাসপাতাল থেকে বের হয়ে এডভোকেট রুহুল কবির রিজভী জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতিশীল। বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও এখানে তাঁর চিকিৎসা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তাঁর অবস্থা এতটাই সংকটাপন্ন যে জরুরি ভিত্তিতে তাক বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে।

রিজভী বলেন, তিনি একজন মহিলা, সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সিনিয়র নাগরিক। কোন তালবাহানা না করে তাঁকে বাঁচাতে এ মুহুর্তে ব্যবস্থা নিন। তা না হলে এর দায় সরকারকেই নিতে হবে।

এ সময় রিজভী আহমেদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ