দীপ্ত নিউজ
বাংলাদেশ

ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

dadmin
dadmin
প্রকাশ:
ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে।