দীপ্ত নিউজ
ক্রিকেট

ক্রিকেটে যুক্ত হলেন উসাইন বোল্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্রিকেটে যুক্ত হলেন উসাইন বোল্ট
উসাইন বোল্ট

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের দূত হিসেবে উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে আইসিসি।

আগামী ১ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ। আসর সামনে রেখে বুধবার এক বিবৃতিতে বোল্টকে দূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

এমন সম্মান পেয়ে নিজের প্রতিক্রিয়ায় আটবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী বোল্ট জানান, তিনি গর্বিত। ২০০৯ সালে ১০০ মিটারে বোল্টের ৯ দশমিক পাঁচ আট সেকেন্ডের টাইমিংয়ের রেকর্ড এখনো অটুট রয়েছে।

তবে অ্যাথলেটিক্সে ইতিহাসের সেরাদের একজন হওয়ার আগে শুরুর দিনে তিনি হতে চেয়েছিলেন ক্রিকেটার।

আল / দীপ্ত সংবাদ