দীপ্ত নিউজ
জাতীয়

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মো. জিয়াউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মো. জিয়াউল হক

বাংলাদেশ কোস্টগার্ডে’র মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী’র রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার এডমিরাল ‍জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

এসএ