শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কোমল পানীয়র ফেলে দেয়া কৌটা দিয়ে ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোমল পানীয়র ফেলে দেয়া কৌটা দিয়ে ভাস্কর্য
কোমল পানীয়র ফেলে দেয়া কৌটা দিয়ে বানানো ভাস্কর্যগুলো

কোমল পানীয়‘র ফেলে দেওয়া কৌটা দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে সাড়া ফেলেছেন চীনের এক শিল্পী। দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি স্থান পেয়েছে এসব ভাস্কর্যে।

মাথার মুকুট থেকে শুরু করে যুদ্ধের বর্ম, নান্দনিক সব ভাস্কর্য বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন শিল্পী ইয়ানহং। এসব শিল্পকর্মের জন্য তিনি বেছে নিয়েছেন কোমল পানীয়‘র ফেলে দেওয়া কৌটা।

চীন শিল্পী হি ইয়ানহং বলেন, শুরুতে আমি তামা ব্যবহার করতাম। পরে ভাবলাম– পরিবেশ দূষণ কমায়, এমন কী আছে। তখনই মাথায় এলো এই কৌটা ব্যবহারের।

এক একটি শিল্পকর্মে ৬০ থেকে ১০০টি ক্যান ব্যবহার করেন এই শিল্পী।

হি ইয়ানহং আরও বলেন, একটি কাজে আমার কয়েক দিন সময় লেগে যায়। কৌটাগুলো ছোট ছোট করে কাটতে প্রচুর ধৈর্য্যের দরকার। অনেক সময় হাত কেটে যাওয়ার ঝুঁকি থাকে।

ইয়ানহংয়ের শিল্পকর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই চড়া দামে কিনছেন।

আফ/দীপ্ত সংবাদ