শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নে ব্যতিক্রমী অভিযান

Adib Jamal
Adib Jamalপ্রকাশ :
কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নে ব্যতিক্রমী অভিযান

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিম। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা জিরো পয়েন্টে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে‘ স্লোগানকে সামনে রেখে এবং দেশ পরিষ্কারের শপথ নিয়ে শতাধিক স্বেচ্ছাসেবক সৈকত পরিষ্কারের এ মহতী কাজে অংশ নেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে কার্যক্রম শুরু করে তারা পর্যায়ক্রমে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্ক এবং জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন স্পট পরিচ্ছন্ন করেন।

বিডি ক্লিনের এই উদ্যোগে বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং কলাপাড়াসহ বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবক, ট্যুর গাইড, ট্যুর অপারেটর, কুয়াকাটা প্রেসক্লাব এবং স্থানীয় পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগে আরও বেশি মানুষ এগিয়ে আসুক।‘

বিডি ক্লিন টিম জানিয়েছে, তাদের উদ্দেশ্য শুধু কুয়াকাটা নয়, বরিশাল বিভাগসহ দেশের সব পর্যটন কেন্দ্রের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করছে।

মো. ইমরান/পটুয়াখালী