দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালো স্কুল ছাত্রী

 

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় উম্মে আয়মা বৈশাখী (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফেনী–লক্ষীয়ারা সড়কের এলাহী গঞ্জে এ ঘটনা ঘটে।

নিহত বৈশাখী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ এলাকার সালাহ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় এলাহীগঞ্জ সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো স্কুল ছাত্রী বৈশাখী। এ সময় পেছনের দিক থেকে আসা একটি ঔষধবাহী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বৈশাখীকে মৃত ঘোষণা করেন।

পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন জানান, সড়ক দূর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক, হেলপার কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ