শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরার।

কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে।

সিবিসি আরও জানিয়েছে, অন্যত্র আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে, তারা মনে করেন ওই দুজনের মৃত্যুও গুলিবর্ষণের কারণে হয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‌‌‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা’ হামলা চালিয়েছে। নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন।