শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
প্রবাস

কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেয়ার প্রচারণাটি গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেয়ার প্রচারণাটি গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয় মনে করে, এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কোনো মহলের বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে গত সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এছাড়া কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী পাঠানোর বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।