দীপ্ত নিউজ
জাতীয়

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানি। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল–থানির মধ্যে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪ এর সাইড লাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলন স্থলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।