দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
রাজধানীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি’র বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বীন জসীম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৩৮ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ২ জন। দুর্ঘটনায় আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ শাহ আলী থানার এসআই আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।