শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাজাখস্তান থেকে তেল কিনছে জার্মানি তবুও লাভ করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাজাখস্তান থেকে তেল কিনছে জার্মানি তবুও লাভ করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল আর কিনছে না জার্মানি। তারা তেল নিচ্ছে কাজাখস্তান থেকে। তবুও লাভবান হচ্ছে মস্কো। রাশিয়ার মধ্য দিয়ে কাজাখস্তানের তেলের পাইপলাইন জার্মানিতে যাওয়ায় তেল বিক্রির বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে মস্কো- জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

কাজাখস্তান থেকে প্রায় দেড় লাখ ব্যারেল তেল পৌঁছেছে জার্মানিতে। কাজাখস্তান থেকে তেল নিয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করলেও জার্মানির এই কৌশল কাজে আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে গত বছরের ২৪ ফেব্রুয়ারির পর মস্কোর ওপর দেয়া হয় নানা নিষেধাজ্ঞা। জবাবে পশ্চিমাদের তেল সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিমা কয়েকটি দেশ মস্কোর কাছ থেকে তেল না নেয়ার সিদ্ধান্ত নেয়।

এতে রাশিয়া থেকে না কিনে মধ্য এশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তান থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। চলতি সপ্তাহেই দ্রুঝবা পাইপলাইন দিয়ে জার্মানিতে তেল পাঠিয়েছে কাজাখস্তান। তবে কাজাখস্তান থেকে জার্মানি তেল কিনলেও লাভবান হচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।

এফএম/দীপ্ত সংবাদ