শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) আকতাউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে লাগা আগুন নেভাতে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের পরিচালিত বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের গ্রোজনিতে যাচ্ছিল। কিন্তু, গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে কাজাখস্তানের দিকে ফিরিয়ে দেওয়া হয়।

তবে আজারবাইজান এয়ারলাইন্স এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

স্থানীয় কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ১০৫ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

সূত্র : দ্য গার্ডিয়ান ও এপি