শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কল রেকর্ড ফাঁসের ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কল রেকর্ড ফাঁসের ঘটনায় এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজিজুর রহমান রিজভী ফেনী শহরের রামপুরের আড্ডাবাড়ির বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।”

একই সাথে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিস্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী ৩ কার্য দিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এর আগে শনিবার রাতে খ্যাতিমান সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকে একটি পোস্ট প্রচার করা হয়। ওই পোস্টে এনসিপি নেতা রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুর ঘনিষ্ঠ এক ব্যক্তির কথোপকথনের কল রেকর্ড প্রকাশ করেন। এতে রিজভীর বিরুদ্ধে মামলা বাণিজ্যের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়।

প্রকাশিত কল রেকর্ডসহ পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একটি সুত্র দাবি করে।

সায়ের তার পোস্টে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২০২৫ সালের ৫ মে রাতে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু গ্রেপ্তার হন। সাজু ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র–জনতা হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

আল–মামুন

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।