শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

কমলাপুর মেট্রো স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কমলাপুর মেট্রো স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান।

নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

সহকর্মীরা জানান, সকালের দিকে আমরা মতিঝিলস্থ কমলাপুর এলাকায় মেট্রোরেলের নির্মাণের কাজ করছিলাম। এ সময় নাঈম অসাবধাণতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে বারোটার দিকে নাঈম নিহত হয়।

ঢাকা মেডিকেলে কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজিমুল মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।