দিল্লিতে বিক্ষোভ: এবার কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই আটক হয়েছেন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক।

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই আটক হয়েছেন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর কাভিয়া কার্নাটাক।

ইকোনমিক টাইমস থেকে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) ধৌলা কুয়ান এলাকা থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কেকে ক্রিয়েট’প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচিত কাভিয়া। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেয়ার উদ্দেশ্যে তিনি যন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন ।

এর আগে, শনিবার সকালে দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ।

এখন কাভিয়া কার্নাটাকে আটকের ঘটনায় আন্দোলন ঘিরে দিল্লির নিরাপত্তাব্যবস্থা ও পুলিশের পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। তবে তাঁকে ঠিক কী কারণে আটক করা হয়েছে, কতক্ষণ আটক রাখা হবে কিংবা পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে কি না এসব বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More