শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ওসমান হাদি হত্যাকাণ্ড: সন্দেহভাজন মোটরসাইকেল মালিকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওসমান হাদি হত্যাকাণ্ড: সন্দেহভাজন মোটরসাইকেল মালিকের জামিন
মো. আব্দুল হান্নান। (সংগৃহীত ছবি)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া মো. আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর র‍্যাব–২ হান্নানকে আটক করে। পরে তাকে পল্টন মডেল থানায় সোপর্দ করা হয় এবং ১৪ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের সঙ্গে পরিচয় করানো হয়।

হান্নানের নামে বিআরটিএতে দুটি মোটরসাইকেলের তথ্য পাওয়া গেছে—একটি সুজুকি জিক্সার ও একটি ইয়ামাহা। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল হোন্ডা ব্র্যান্ডের হর্নেট মডেলের। রিমান্ড চলাকালে বোঝা গেছে, নম্বর প্লেটে এক সংখ্যা ভুল রয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে, ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।