বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে উপভোগ করুন ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভারস’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিশ্বকাপের উন্মাদনা। ৩০ জুন পর্যন্ত ইউএসএ, কানাডা এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভারস’

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় উপভোগ করুন বিশ্বকাপের উন্মাদনা। ২৪ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশসমূহ—ইউএসএ, কানাডা এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারসমূহের আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভারস’।

বিশেষভাবে সাজানো এই ফুড ফেস্টিভ্যালে থাকবে আয়োজক দেশগুলোর বিশেষ এবং জনপ্রিয় খাবার, যেমন—টমেটো সস মিটবল, ম্যাক অ্যান্ড চিজ, বার্গার, হটডগ, পুটিন, বিফ টাকোস, সালসাসহ নাচোস, চিকেন ফাজিটাস, এনচিলাডাস, কেজুন গ্রিল্ড প্রনস, বিফ স্টেকস, বাফেলো উইংস, চিকেন এমপানাডাস এবং চিকেন কেসাডিলাস। এছাড়াও অতিথিরা উপভোগ করবেন সালাদের একটি বিশেষ সমারোহ, যেমন—মেক্সিকান কর্ন সালাদ এবং ওয়ালডর্ফ সালাদ; পাশাপাশি সর্বকালের প্রিয় আইটেম যেমন বিভিন্ন ধরনের সুশি এবং পিজ্জা।

অভিজ্ঞতার শেষ পর্বে আকর্ষণীয় ডেজার্ট সেকশনে থাকবে চুরোস, কি ওয়েস্ট লেমন টার্ট, চকলেট ব্রাউনি, নিউইয়র্ক চিজকেক, আড়োজ কন লেচে, অ্যাপল ক্রাম্বল, নানাইমো বারস, চকলেট ময়েস্ট কেক এবং অন্যান্য ক্লাসিক মিষ্টি খাবারের একটি সংগ্রহ।

ফুটবল ফ্যানদের জন্য রয়েছে আমাদের Opus Lounge-এর বড় পর্দায় সকল রোমাঞ্চকর ওয়ার্ল্ড কাপ ম্যাচ লাইভ দেখার সুযোগ এবং পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন এক্সক্লুসিভ খাবার ও পানীয় অফার। Opus-এ লাইভ ম্যাচ প্রদর্শনের জন্য কোনো কভার চার্জ নেই।

এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে ২৪ থেকে ৩০ জুন ‘ওয়ার্ল্ড কাপ ফ্লেভারস’এ প্রাইস থাকছে জনপ্রতি ১১,৫০০ টাকা (নেট)। সিলেক্টেড কিছু ব্যাংক কার্ডে থাকছে আকর্ষণীয় ‘একটি কিনলে তিনটি ফ্রি’ অফার।

যাদের উপযুক্ত কার্ড নেই, তারা তৎক্ষণাৎ IHG One Rewards-এ নিবন্ধন করতে পারেন এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও বিশ্বের অন্যান্য অংশগ্রহণকারী IHG হোটেল এবং রিসোর্টে খাবার ও পানীয়তে ২৫% বিশেষ ছাড় পেতে পারেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More