শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে এখন সাজ সাজ রব। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতি কমপ্লেক্স ধোয়ামোছার কাজসহ পুরো মুজিবনগর জুড়ে চলছে সাজসজ্জার কাজ।

এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মুজিবনগর কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনায় রঙের কাজসহ তৈরি করা হচ্ছে মঞ্চ। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তেলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচীর উদ্বোধন করা হবে।

এছাড়াও অনুষ্ঠিত হবে আলোচনসভা এবং দিনব্যাপী রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন সরকারের উচ্চপদস্থ মন্ত্রীবর্গ।

এরই মধ্যে মেহেরপুর–১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

এফএম/দীপ্ত সংবাদ