শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
দীপ্ত নিউজ
রাজধানী

এস.এ পরিবহনের আগুন নিয়ন্ত্রণে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এস.এ পরিবহনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাকরাইলে এস.এ পরিবহন ভবনের চারতলায় লাগা আগুন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় এস এ পরিবহনের প্রধান ভবনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে কয়েক হাজার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

ভবনে কোনো বিস্ফোরণ জাতীয় দ্রব্য ছিল না বলে দাবি করেছেন এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভবনটিতে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। মূলত পটকা–আগরবাতি জাতীয় পণ্য ছিল। এখানে গ্রাহকদের আনা আতশবাজি ও আগরবাতি থাকতে পারে। তবে সেগুলো বিস্ফোরকের আওতায় পড়ে না।

তিনি বলেন, এখানে যা ছিল তা ভোক্তার আমানত। তবে সহজে আগুন ধরার মতো ঘটনা ঘটতে পারে না। কেউ কোনো ষড়যন্ত্র করে এখানে আগুনের সূত্রপাতের ব্যবস্থা করে থাকতে পারে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে।

সালাউদ্দিন আহমেদ দাবি করেন, এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ভবনটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল। কিন্তু ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন– সেখানে কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না।

এ দিকে অগ্নিকাণ্ডের পর রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাকসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ