শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ মার্চ দেয়া শুরু হবে, শেষ হবে ১২ মার্চ। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় এবং বোর্ডের অধীনে সব কেন্দ্রসচিবকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। কেন্দ্র সচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময় গ্রহণ করার জন্য অনুরোধ করা হয় কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেয়া যাবে না।

প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করতে হবে।

চিঠিতে আরো বলা হয়, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় ১১ মার্চ এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় ১২ মার্চ প্রবেশপত্র বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

ইএ