শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

এশিয়ার সেরা ১শ’ মেধাবী তরুণের তালিকায় বাংলাদেশি ১০ তরুণ

dadmin
dadmin
প্রকাশ:
এশিয়ার সেরা ১শ’ মেধাবী তরুণের তালিকায় বাংলাদেশি ১০ তরুণ
ছবি:বাংলাদেশি ১০ মেধাবী

দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডসে এশিয়ার সেরা ১শ’ তরুণের তালিকায় বাংলাদেশি ১০ তরুণ মনোনীত হয়েছেন। প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম মালয়েশিয়ার ‘মনস্টা এশিয়া’ এই কর্মসূচির আয়োজন করে।

মনোনীত ১০ তরুণ হলেন, সাদী মুহাম্মাদ তামিম (প্রতিষ্ঠাতা, সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) মোক্তার হোসেন (হেড অফ অপারেশন, জাহানারা ফাউন্ডেশন), ইসরাত শারমীন কেয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, বৃদ্ধি ফাউন্ডেশন), আহসানুল মাহবুব লাব্বী (প্রতিষ্ঠাতা, নিউজপেপার অলিম্পিয়াড), মোহাইমেনুল সোলাইমান নিকোলাস (কনটেন্ট টীম লিড, রিভার্স স্কুল), মুরশিদুল আলম ভূঁঞা (টিম ব্যর্থ), সাজিদ উর রশিদ (কনটেন্ট রাইটার, রিভার্স স্কুল), তালহা জুবায়ের (ফাউন্ডার অফ ব্যাক্টো ক্রপ), তাহমিনা আক্তার সুপ্তি (ফাউন্ডার অফ লাইট ফর লাইফ এন্ড প্রজেক্ট ফরচুন) এবং রাজু আহমেদ (প্রতিষ্ঠাতা, অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন)।

জানা গেছে, মনস্টা এশিয়া তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার প্রতিভা বিকাশ এবং আবিষ্কার করে। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে। এক হাজারের বেশি মনোনীত তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ প্রতিভাবান তরুণকে বাছাই করা হয়েছে। সমাজে তাদের অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১০ তরুণ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য, সমাজের জন্য ও তরুণদের নিয়ে কাজ করছে।